বড়লেখায় রাজপথে হঠাৎ ছাত্রশিবিরের বিশাল মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

বড়লেখায় রাজপথে হঠাৎ ছাত্রশিবিরের বিশাল মিছিল

  • শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual3 Ad Code

বড়লেখার রাজপথে শনিবার ০৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মিছিল করেছে। দলটির ৪৪ তম প্রতষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশের চোখ এড়িয়ে পৌরশহরে নেতাকর্মীরা মিছিলের আয়োজন করেছে। জেলা ছাত্রশিবিরের সভাপতির নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে শিবিরের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

মিছিলটি পৌরশহরের আলভিন রেস্টুরেন্টের সামনে থেকে শুরু হয়ে উত্তর বাজারের ডাক বাংলো মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আলা উদ্দিন বলেন, ছাত্রশিবিরের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন তারপরও ছাত্রশিবির তার কার্যক্রম থেকে একদিনের জন্যও পিছিয়ে যায়নি। আগামী দিনেও কোন কার্যক্রম থেকে পিছপা হবে না। ছাত্রশিবির তার আপন গতিতে এগিয়ে যাবে। কোন অপশক্তি ছাত্রশিবিরের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews