বড়লেখায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ২৬ জনকে অর্থদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

বড়লেখায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ২৬ জনকে অর্থদণ্ড

  • শুক্রবার, ২৬ জুন, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual5 Ad Code

বড়লেখায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২৬ জনকে অর্থদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঠালতলী, দক্ষিণভাগসহ বিভিন্ন হাটবাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ছাড়া ঘোরাফেরা, নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা ও যানবাহনে অধিক যাত্রী পরিবহণের অপরাধে তাদেরকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এসময় থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন।

ইউএনও মো. শামীম আল ইমরান জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন হাটবাজার এলাকায় থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাস্ক ছাড়া ঘোরাফেরা, নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখা ও গণপরিবহণে অধিক যাত্রী পরিবহণ করে স্বাস্থ্য বিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের ২৬টি মামলায় ৩৪ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেছেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!