শ্রীমঙ্গলে ‘‘ভাষা আন্দোলনে শ্রীমঙ্গল’’ শীর্ষক আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে ‘‘ভাষা আন্দোলনে শ্রীমঙ্গল’’ শীর্ষক আলোচনা সভা

  • সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে”ভাষা আন্দোলনে শ্রীমঙ্গল” শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

রোববার রাত ৮ ঘটিকায় মৌলভীবাজার রোডস্থ লেবার হাউস মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে “ভাষা আন্দোলনে শ্রীমঙ্গল” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মূয়ীজুর রহমান।

সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সমন্বয়ক মোঃ কাওছার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সমাজসেবক দ্বিজেন্দ্র লাল রায়, মৌলভীবাজারের প্রাক্তন সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, দ্বারিকা পাল ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সমাজ সেবক জগদ্বীশ সেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রভাসীনী সিনহা, শ্রীমঙ্গল কচি-কাঁচার মেলার সভাপতি আলপনা সেন, আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা, কবি অবিনাশ আচার্য ও চন্দন কৃষ্ণ পাল, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, সম্মিলিত নাট্য পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি রজত শুভ্র চক্রবর্তী প্রমূখ।

সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সৈয়দ মূয়ীজুর রহমান, অতিথির বক্তব্যে কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য শ্রীমঙ্গলে ভাষা আন্দোলন নিয়ে সংগঠিত বিভিন্ন ঘঠনার তথ্য উপাত্ত তুলে ধরেন। শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ছাত্র আন্দোলন, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!