গণমাধ্যম বিষয়ক আইন আধুনিকায়ন করার তাগিদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা

গণমাধ্যম বিষয়ক আইন আধুনিকায়ন করার তাগিদ

  • বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code

এইবেলা ডেস্ক ::

প্রচলিত অন্য আইনগুলোর তুলনায় ডিজিটাল নিরাপত্তা আইন এখন অপেক্ষাকৃত বেশি ব্যবহার হচ্ছে। এর কারণ হলো এই আইনের আওতায় পুলিশ পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারে এবং এই আইনের কিছু ধারা অজামিনযোগ্য। এখন পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার অপরাধীদের চেয়ে সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীরাই বেশি গ্রেফতার হয়েছেন। গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্যই হলো সেখানে মত প্রকাশের অধিকার থাকবে এবং স্বাধীনভাবে সংবাদ প্রকাশের অধিকারও সুনিশ্চিত থাকবে।

স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে না পারলে একসময় সরকারও বুঝতে পারবে না তাদের ভুলগুলো কোথায় এবং কীভাবে নিজেদের সংশোধন করতে হবে। পাশাপাশি গণমাধ্যম বিষয়ক আইনগুলোর প্রয়োজনীয় পর্যালোচনা করে সেগুলোকে যুগোপযোগী ও স্বাধীন সাংবাদিকতার জন্য সহায়ক করতে হবে।

Manual7 Ad Code

ঢাকার ডেইলি স্টার সেন্টারে আজ বুধবার আয়োজিত “গণমাধ্যম বিষয়ক আইনি কাঠামো: বর্তমান অবস্থা ও করণীয়” শীর্ষক এক সংলাপে বিশিষ্টজনরা এসব কথা বলেন ।

Manual6 Ad Code

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি এই অনুষ্ঠানের আয়োজন করে। সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। সংলাপে জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক, শিক্ষক, সামাজিক যোগাযোগ মাধ্যমকর্মী ও সুশীল সমাজের ৪০ প্রতিনিধি অংশ নেন।

Manual4 Ad Code

হাসানুল হক ইনু বলেন, “গণমাধ্যম বিষয়ক আইনগুলো নিয়ে গত কয়েক বছর ধরে বিতর্ক চলে আসছে। ডিজিটাল প্রযুক্তি কাঁচের ঘরের মতো, সবাই সবাইকে দেখতে পায়। যার ভিতরে থাকে রাষ্ট্র, নাগরিক, সরকার সবাই। আর বাইরে থাকে দুর্নীতি, যাকে আমরা পোকামাকড় বলি।” তিনি আরও বলেন, “এই কাঁচের ঘরে সবার সমান অধিকার সমানভাবে রক্ষা করতে হবে। আর এজন্যই ডিজিটাল নিরাপত্তা আইনের দরকার। এই আইন শুধু সাংবাদিকদের জন্য নয়, এটি জনগণের জন্যও। লক্ষ্য রাখতে হবে, আইনের রক্ষকরাই যেন আইন ভঙ্গ না করে। এজন্য প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনজীবী, বিচারকদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে।”

অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, “সাংবাদিকতার নীতিমালা ও প্রচলিত আইন মেনেই সংবাদ প্রকাশ করতে হবে। যে সংবাদ প্রকাশ করলে দেশের ক্ষতি হবে তা করা যাবে না, সংবাদটি অনেক গুরুত্বপূর্ণ হলেও।” সাংবাদিকদের জন্য আলাদাভাবে সম্প্রচার আইন এবং স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করার সুপারিশ করেন তিনি।

সংলাপে সিনিয়র সাংবাদিকরা জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য বর্তমানে সাংবাদিকরা তাদের মত সঠিকভাবে প্রকাশ করতে পারছেন না। সাংবাদিকদের বিভিন্ন জায়গায় হয়রানি হতে হচ্ছে। কখনো কর্পোরেট, কখনোবা প্রভাবশালী মহলের কাছ থেকে হয়রানি ও চাপের শিকার হতে হয়। সবাইকে ভয় নিয়েই সাংবাদিকতা করতে হচ্ছে, আবার এর জন্য অনেক সংবাদকে মেরে ফেলা হচ্ছে।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অপরাজেয় বাংলার সম্পাদক মাহমুদ মেনন খান। স্বাগত বক্তব্য রাখেন সমষ্টি’র পরিচালক ও চ্যানেল আই-এর সিনিয়র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমষ্টির’র কর্মসূচি পরিচালক মীর সাহিদুল আলম, সিনিয়র সাংবাদিক প্রভাস আমিন, বায়েজিদ মিলকি, গোলাম সাহানি, নাদিরা কিরণ প্রমূখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!