জুড়ীতে গরু চুরকে আটক করে পুলিশের দিলো গ্রামবাসী  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ীতে গরু চুরকে আটক করে পুলিশের দিলো গ্রামবাসী 

  • রবিবার, ৭ মার্চ, ২০২১

Manual8 Ad Code
এইবেলা, জুড়ী ::
মৌলভীবাজারের জুড়ীতে এক গরু চুর কে গরু চুরির সময় হাতেনাতে ধরে  আটক করে গ্রামবাসী।পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তাকে থানায় হস্তান্তর করা হয়।
 শনিবার  রাত  ২.৩০ টার সময় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ইউসুফনগর গ্রামের আব্দুল মতিনের বাড়ীতে একই উপজেলার সাগরনাল ইউনিয়নের বীরগোগালী ( রসুলপুর) গ্রামের আজম খা এর পুত্র চিহ্নিত গরু ও মোবাইল চুর জয়নাল উদ্দিন (২৫) কে হাতে নাতে আটক করে গ্রামবাসী। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজার মাধ্যমে তাকে জুড়ী থানায় হস্তান্তর করা হয়।সে এলাকায় গরু চুর হিসবে পরিচিত,প্রায় ১০ বছর আগে গরু চুরির কারনে এলাকাবাসী তার পরিবারকে এলাকা থেকে বিতাড়িত কর।পরবর্তীতে তারা অন্য এলাকায় (বীরগুগালী গ্রামে) বসবাস শুরু করে।
ইউপি সদস্য জমির আলী জানান,গত কয়েকদিন থেকে জুড়ীতে প্রচুর গরু চুরি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকার মানুষ রাতে সচেতন থাকায় তাকে আটক করা সম্ভব হয়েছে।
জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন,গত কয়েকমাসে আমার ইউনিয়ন থেকে বেশ কয়েকটি গরু চুরি হওয়ায় মানুষ অতিষ্ট হয়ে গেছে।
জুড়ী থানার ওসি( তদন্ত) আবুল কালাম গরু চুর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!