ফলো আপ: কমলগঞ্জে অটোচালককে হত্যা : এক আসামী গ্রেফতার : এমপির সমবেদনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

ফলো আপ: কমলগঞ্জে অটোচালককে হত্যা : এক আসামী গ্রেফতার : এমপির সমবেদনা

  • রবিবার, ৭ মার্চ, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর সিএনজি ফিলিং স্টেশনে ছুরিকাঘাতে সিএনজি অটো চালক মুক্তিযোদ্ধা সন্তান জলিল মিয়া নিহত হওয়ার ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় একজন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে রোববার বিকেলে উপজেলার আলীনগর বস্তির মুক্তিযোদ্ধার সন্তান নিহত সিএনজি অটোচালক আব্দুল জলিল এর বাড়িতে গিয়ে পরিবার সদস্যদেরকে শান্তনা দেন মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।

এ সময় তিনি পরিবার সদস্যদের শান্তনা দেন এবং নিহতের পিতা মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া ওরফে লাল মিয়ার হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচাজ ইয়ারদৌস হাসান, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল চেয়ারম্যান প্রমুখ। এ সময় উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি মুক্তিযোদ্ধার সন্তান সিএনজি অটোচালককে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত আসামীদের গ্রেফতার করে ন্যায় বিচার নিশ্চিত করার দাবী জানান।

Manual1 Ad Code

মামলার তদন্তকারী অফিসার কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহী বলেন, সিএনজি অটোচালক হত্যা মামলার এজাহারভূক্ত আসামী কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন এলাকার মৃত আকরাম হোসেনের ছেলে আলম হোসেন (৩৫) কে গত শনিবার রাত পৌনে ৮টার দিকে ভানুগাছ রেলস্টেশন এলাকা থেকে থানা পুলিশ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!