সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির বড়লেখা সভাপতিকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির বড়লেখা সভাপতিকে সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

মানবাধিকার সংগঠন সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির বড়লেখা উপজেলা কমিটির সভাপতি ইউপি মেম্বার আব্দুল মন্নান সোসাইটির কেন্দ্রিয় কার্যকরি কমিটির শ্রম বিষয়ক সম্পাদক মনোনিত হয়েছেন। এজন্য উপজেলা কমিটি সোমবার তাকে সংবর্ধনা দিয়েছে। সংগঠনের বড়লেখা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপেজলা ভাইস চেয়ারম্যান ও কমিটির প্রধান উপদেষ্ঠা মোহাম্মদ তাজ উদ্দিন।

Manual8 Ad Code

সোসাইটির বড়লেখা উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ইউপি মেম্বার ফরমান আহমদের সভাপতিত্বে ও মো. নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইউপি মেম্বার সাইফুজ্জামান সরোয়ার, সাধারণ সম্পাদক মতছিন আলী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রিয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল মন্নান। পরে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে এছাড়াও উক্ত সোসাইটির সকল সদস্যের মাঝে নবায়নকৃত পরিচয় পত্র বিতরণ করা হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews