ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • রবিবার, ২১ মার্চ, ২০২১

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আতাউর রহসান মিন্টুর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে ২১ মার্চ রোববার মানববন্ধন করেছে ফুলবাড়ী উপজেলার সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা।
উপজেলা সদরের জিরো পয়েন্টে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, মমরেজ সরকার টুটুল, রেনেসা সরকার হিরো, দাসিয়ারছড়া ছাত্রলীগের জাকির হোসেন, বড়ভিটা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিকরুল বারি লিমন, মিল্টন খন্দকার, কাশিপুর ছাত্রলীগের শাহরিয়ার রহমান শাওন প্রমূখ।
উল্লেখ্য, ১৬ মার্চ রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় একদল সন্ত্রাসী অতর্কিতে মিন্টুর ওপর হামলা চালায়। এতে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। বাম হাত ও হাটুতেও মারাত্মক জখম হয়। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!