দেশে করোনায় ৫২জনসহ মৃত্যু ৯ হাজার ছাড়ালো – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

দেশে করোনায় ৫২জনসহ মৃত্যু ৯ হাজার ছাড়ালো

  • বুধবার, ৩১ মার্চ, ২০২১

Manual3 Ad Code

এইবেলা ডেস্ক ::

কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় দেশে ৫২ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। এ নিয়ে প্রাণহানি ৯ হাজার ছাড়িয়ে গেছে।

নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৫৮ জন। যা দেশে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিসংখ্যান জানাতে বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

মারা যাওয়া ৫২ জনের মধ্যে পুরুষ ৩৮, নারী ১৪ জন।

দেশে করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ।

Manual7 Ad Code

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৯৩১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন ৫ হাজার ৩৫৮ জন নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে। আর ৫২ মৃত্যু নিয়ে দেশে মোট ৯০৪৬ জনের প্রাণহানি হলো মহামারিতে।

Manual8 Ad Code

গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী সুস্থ হয়েছেন ২২১৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯২ জন।

Manual8 Ad Code

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোরেনায়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!