রাজনগরে বাসের ধাক্কায়  ২ মোটরসাইকেল আরোহির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

রাজনগরে বাসের ধাক্কায়  ২ মোটরসাইকেল আরোহির মৃত্যু

  • শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

Manual2 Ad Code

রাজনগর প্রতিনিধি ::

মৌলভীবাজার- কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার মাতিউরা চা বাগান এলাকায় ০২ এপ্রিল শুক্রবার বেলা আনুমানিক ৩টায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহরি ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক বাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ ও স্থানীয় লোকজন।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা আনুমানিক ৩টায় মিতালী পরিবহন নামক দ্রুত গতির একটি বাস মাতিউরা নামক স্থানে একটি মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রাজনগর উপজেলার উত্তরভাগ চা বাগানের বাসিন্দা রবীন্দ্র কর্মকারের ছেলে সুজন কর্মকার (২০) ও রণজিৎ রায়ের পুত্র রাজন রায় (২৩) ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী একই বাগানের সিতারাম দুসাদের ছেলে দিপেন দুসাদ (২০) মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে।

Manual5 Ad Code

এঘটনার সাথে জড়িত বাস (মিতালী পরিবহন) ও বাস চালক বরিশাল জেলার বাবুগঞ্জ থানার পশ্চিম বরচরের আব্দুস লামের ছেলে মো. জনি (৩২) কে আটক করে রাজনগর থানা পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

রাজনগর থানার অফিসার ইনাচর্জ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!