লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় জুড়ীতে জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় জুড়ীতে জরিমানা আদায়

  • সোমবার, ৫ এপ্রিল, ২০২১

Manual2 Ad Code
জুড়ী প্রতিনিধি ::
করোনাভাইরাসের মহামারী ঠেকাতে লকডাউনের মধ্যে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক দূরত্বের নিয়ম না মানায়  ৫  জনকে ৩২০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের  ভ্রাম্যমান আদালত।
সোমবার ০৫িএপ্রিল জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলামের নেতৃত্বে জুড়ী থানার পুলিশ সদস্যদের নিয়ে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রয়োজন ছাড়া ঘোরাঘুরি করা ও  যানবাহন নিয়ে সড়কে বের হওয়া, যথাযথ স্বাস্থ্যবিধি না মানার  অভিযোগে  দন্ডিবিধির ২৬৯ ধারায় এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, অভিযানে ৫  জনের বিরুদ্ধে মামলা করে মোট ৩২০০  টাকা জরিমানা আদায় করা হয়েছে।গত ৩ এপ্রিল ও সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ৪১ মামলায় ৫১০০ টাকা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  পরিচালিত মোবাইল কোর্টে ২৫ মামলায় ৬৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
 সরকার ঘোষিত লকডাউন মেনে সংক্রমণ থেকে বাচঁতে প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘর থেকে না হোন সে অনুরোধ করেন নির্বাহী কর্মকর্তা। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!