জুড়ীতে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু : লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু : লাশ উদ্ধার

  • রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

Manual1 Ad Code

জুড়ী উপজেলার পশ্চিম বাছিরপুর গ্রামে পুরবী রানী দাশ (১৮) নামে এক কলেজ ছাত্রী তরুণীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। সে গ্রামের সাবেক প্রধান শিক্ষক রাজকুমার দাশের মেয়ে।

শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পরিবারের দাবী পুরবী আত্মহত্যা করেছে। তবে কারণ নিশ্চিত করতে পারেননি।

নিহত তরুণীর পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার পশ্চিম জুড়ী ইউপির পশ্চিম বাছিরপুর গ্রামের সাবেক প্রধান শিক্ষক রাজকুমার দাশের কলেজ পড়ুয়া মেয়ে পুরবী রানী দাশ নিজ ঘরে বৈদ্যুতিক পাখার সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তরুণীর লাশ উদ্ধার করে।

Manual2 Ad Code

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, নিহত তরুণীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!