ভারতের কৈলাশহরে ৪ বাংলাদেশী আটক : জানে না বিজিবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

ভারতের কৈলাশহরে ৪ বাংলাদেশী আটক : জানে না বিজিবি

  • মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual3 Ad Code

করোনা সংক্রমণকালে অভাবের তাড়নায় কাজের সন্ধানে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতের ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরে প্রবেশ করে ৪ বাংলাদেশী। বাংলাদেশী ওই চার যুবক কৈলাশহর থেকে ধর্মনগর যাবার পথে ভারতীয় সীমান্তরক্ষী তাদের আটক করে কৈলাশহর থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটক ৪ জনের একজন করোনা শনাক্ত হয়েছে। মৌলভীবাজারের জুড়ি উপজেলার লাঠিউড়া সীমান্ত দিয়ে প্রবেশের পর শনিবার (১৭ এপ্রিল) সকালে ভারতীয় সীমান্তরক্ষী তাদের আটক করে। তবে এ বিষয়ে কিছুই জানে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ।

ত্রিপুরা টিভি ও কৈলাশহর সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, চার বাংলাদেশী জুড়ি উপজেলার লাঠিউড়া বাংলাদেশ-ভারত সীমান্ত রেখা অতিক্রম করে ত্রিপুরার কৈলাশহরে প্রবেশ করে। সেখান থেকে তারা ধর্মনগর যাবার পথে পাইতুর বাজার এলাকায় টহলরত বিএসএফ সদস্যদের সন্দেহ হলে তাদেরকে আটক করে কৈলাশহর থানায় সোপর্দ করে। আটক সাহান আলী (২৮), রাজন মিয়া (২৫), নান্টু মিয়া (২৮) ও আহমেদ আলী (৩৩) চারজনের বাড়ি মৌলভীবাজার জেলায়। কৈলাশহর থানায় জিজ্ঞাসাবাদকালে তারা জানায়, কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছে।

Manual7 Ad Code

এদিকে লকডাউনের সময়ে সীমান্ত অতিক্রম করে করোনা সংক্রমণকালে ভারতে প্রবেশ করায় তাদের কৈলাশহর হাসপাতালে নিয়ে নমুনা সংগ্রহ করলে একজনের করোনা সনাক্ত। কৈলাশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পার্থ মুন্ডা সেখানকার গণমাধ্যম কর্মীদের কাছে অবৈধভাবে ভারতে প্রবেশ করা আটক ৪ বাংলাদেশীর তথ্য প্রকাশ করেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ভারতীয় ৮ হাজার ৫০০ রুপি পাওয়া গেছে।

Manual5 Ad Code

এ ঘটনার পর থেকে কৈলাশহরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ও বাংলাদেশী সীমান্তরক্ষী বিজিবির টহল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ত্রিপুরার স্থানীয় সাংবাদিক দেবাশী দত্ত মোবাইল ফোনে অবৈধভাবে প্রবেশ করা ৪ বাংলাদেশীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনাকালীন সময়ে তাদের অবৈধ প্রবেশের বিষয়টি নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

Manual2 Ad Code

ত্রিপুরার কৈলাশহরে ৪ বাংলাদেশী আটক সম্পর্কে জানতে চাইলে শ্রীমঙ্গলস্থ বিজিবি ৪৬ নং ব্যাটেলিয়ন কমান্ডার ল্যা. কর্নেল মাহবুবুল ইসলাম জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি বিএসএফ থেকে এখন বিজিবিকে এ সম্পর্কে কোন তথ্য দেয়া হয়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!