বড়লেখায় ৫০৩ মসজিদে অনুদানের ২৫ লক্ষাধিক টাকার চেক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

বড়লেখায় ৫০৩ মসজিদে অনুদানের ২৫ লক্ষাধিক টাকার চেক বিতরণ

  • রবিবার, ৭ জুন, ২০২০

Manual3 Ad Code

অনিয়মের অভিযোগে বাদ পড়লো ৯ মসজিদ

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অনুদানের জন্য ৫১২টি মসজিদের নাম তালিকাভুক্ত করা হয়। এসব মসজিদের ইমাম-মোয়াজ্জিমের জন্য ২৫ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। তালিকা প্রকাশের পর বেশ কিছু পুরাতন মসজিদ বাদ পড়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠে। উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান অনিয়মের কারণে তালিকা থেকে ৯টি মসজিদকে বাদ দিয়ে অবশিষ্ট ৫০৩টি মসজিদে চেক বিতরণ শুরু করেছেন। রোববার পর্যন্ত ৪০৬টি মসজিদে চেক বিতরণ সম্পন্ন হয়েছে।

অপরদিকে বাদ পড়া ৫৩টি মসজিদকে অর্ন্তভুক্ত করে বরাদ্দ প্রদানের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক বরাবরে পত্র প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, ২২ মে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ইসলামিক ফাউন্ডেশন বড়লেখা উপজেলার ৫১২টি মসজিদের জন্য ৫ হাজার টাকা করে ২৫ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ প্রদান করে। ২৩ মে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে ৫১২টি মসজিদের নামের তালিকা ও বরাদ্দের বিষয়টি প্রকাশিত হলে অনিয়ম ধরা পড়ে। তালিকায় একই মসজিদের নাম দু’বার অন্তর্ভ‚ক্ত করা হয়। এমন অনেক মসজিদের নাম অন্তর্ভূক্ত করা হয়, বাস্তবে যেগুলোর অস্থিত্বই খুঁজে পাওয়া যায়নি। এমনকি গণশিক্ষা কেন্দ্রকে মসজিদ দেখিয়ে অনুদারে টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ ওঠে। এছাড়া প্রধানমন্ত্রীর উপহারের তালিকায় নিজেদের এলাকার মসজিদের নাম না থাকায় কয়েকটি এলাকার লোকজনের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। গণশিক্ষা কেন্দ্রকে মসজিদ দেখিয়ে অনুদানের টাকা আত্মসাতের চেষ্টায় এলাকাবাসী ইউএনও’র কাছে অভিযোগ দেন। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন পত্রিকায় ছাপা হওয়ার পরিপ্রেক্ষিতে ইউএনও মো. শামীম আল ইমরান পুণরায় তালিকা যাচাই-বাছাই শুরু করেন। অনিয়ম ধরা পড়ায় ৯টি মসজিদের নাম তালিকা থেকে বাদ দিয়ে ৫০৩টি মসজিদে চেক বিতরণ শুরু করেন। ইতিমধ্যে ৪০৬টি মসজিদে অনুদানের চেক বিতরণ সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার মো. আব্দুল বারী জানান, দ্রুত তালিকা করতে গিয়ে ভুলক্রমে একই নাম একাধিকবার এবং গণশিক্ষা কেন্দ্রের নাম মসজিদের তালিকায় চলে এসেছে। যাছাই-বাছাই করে সেগুলোকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

Manual7 Ad Code

ইউএনও মো. শামীম আল ইমরান জানান, তালিকায় অনিয়মের অভিযোগে পুনরায় যাচাই-বাছাই করে ৫১২টি মসজিদের বিপরীতে ৫০৩ টি মসজিদের নাম সঠিক পাওয়া যায়। বাকি ৯টির নাম তালিকায় দু’বার এবং কয়েকটি মসজিদের অস্থিত্ব পাওয়া যায়নি। সেগুলোকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এখন ৫০৩টি মসজিদের অনুকুলে অনুদানের চেক বিতরণ করছেন। ইতিমধ্যে ৪০৬টি মসজিদে চেক হস্তান্তর করা হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে। বাদপড়া ৫৩টি মসজিদের নামের তালিকা সংগ্রহ করে অতিরিক্ত বরাদ্দের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। আশা করছেন দ্রুত বরাদ্দ পাওয়া যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews