জুড়ীতে বজ্রপাতে দুই চা শ্রমিকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

জুড়ীতে বজ্রপাতে দুই চা শ্রমিকের মৃত্যু

  • বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলায় বজ্রপাতে দুই চা শ্রমিক পরিবারের সদস্যের মৃত্যুর এ ঘটনা ঘঠেছে।

 ২৮ এপ্রিল বুধবার সকাল ৯ ঘটিকায় উপজেলার ফুলতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফুলতলা বাগান শ্রমিক শ্যামল ভূমিজের মেয়ে ললিতা ভূমিজ (১৩) ও নন্দ ভূমিজের ছেলে রমণ ভূমিজ (২৬) ।

Manual5 Ad Code

জানা যায়, শ্রমিক ললিতা এবং পার্শবর্তী ঘরের রমণ বৃষ্টির সময় কাজে যাবে বলে ঘরের বারান্দায় অপেক্ষা করছিলো। এসময় হঠাৎ প্রচন্ড শব্দে ব্রজপাত হয়। এতে সাথে সাথে তারা দু’জন মারাত্মক আহত হন। পরে পরিবারের সদস্যরা জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

এবিষয় উপজেলার ফুলতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য মাহবুব আলম রওশন বলেন, ললিতা ভূমিজের ঘরের থেকে একশত মিটার দুরে রমণ ভূমিজের ঘর। কিন্তু বজ্রপাতে দুজনেরই মৃত্যু হয়। আমি খরব পেয়ে তাদের সাথে যোগাযোগ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ বাড়ীতে নিয়ে আসতে বলি এবং পরিবারের লোকজনকে সহযোগীতা করছি শেষ কৃতিত্ব সম্পন্ন করার।

Manual7 Ad Code

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খুব দুঃখজনক পুলিশ গিয়ে তাদের খোজখবর নিবে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় লাশের অন্তিম ক্রিয়া সম্পন্ন হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews