করোনার টিকা প্রতি বছরই নিতে হবে : বায়োএনটেক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

করোনার টিকা প্রতি বছরই নিতে হবে : বায়োএনটেক

  • শনিবার, ১ মে, ২০২১

Manual3 Ad Code

এইবেলা ডেস্ক ::

বায়োএনটেকের সহ-প্রতিষ্ঠাতা ও গবেষক ড. ওজলেম তুরেসি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দুই ডোজের টিকা নিয়ে বেশি দিন নিশ্চিত হওয়ার সুযোগ নেই। সাধারণ ফ্লু বা সর্দি-জ্বরের টিকার মতো প্রতি বছরই নিতে হতে পারে করোনার টিকা। এদিকে চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ওজন বেশি থাকলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশি থাকে। এমনকি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির ঝুঁকিও বেশি থাকে। খবর সিএনবিসিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের।

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেকের যৌথ গবেষণায় তৈরি হয় করোনার টিকা। পরীক্ষামূলক প্রয়োগে অন্যান্য টিকার তুলনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকারিতা দেখিয়েছে ফাইজার- বায়োএনটেকের টিকাটি। বায়োএনটেকের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ মেডিকেল অফিসার ড. ওজলেম তুরেসি মনে করেন, করোনাভাইরাস ক্রমাগত রূপ পরিবর্তন করছে। ফলে মানবদেহে টিকাটির কার্যকারিতাও কমে আসছে। তাই প্রতি বছরই টিকাটি নিতে হতে পারে। একই সঙ্গে দুই ডোজের এ টিকায় যুক্ত হতে পারে আরও একটি বুস্টার ডোজ।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ড. ওজলেম তুরেসি আরও বলেন, এতদিন দ্বিতীয় ডোজকে ‘বুস্টার শট’ বলা হলেও এরপর হয়তো ‘বুস্টার শট’ হবে তৃতীয় ডোজ। তিনি বলেন, টিকার মাধ্যমে মানবদেহে সৃষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বেশিরভাগ ক্ষেত্রেই সময়ের সঙ্গে সঙ্গে কমে আসে। করোনাভাইরাসের টিকার ক্ষেত্রেও একই প্রবণতা লক্ষ্য করছি আমরা। শুধু তাই নয়, মানুষের শরীরে প্রাকৃতিকভাবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সার্স-কোভ-টুর বিরুদ্ধে সে ক্ষমতাও দিনে দিনে কমছে। এমনকি সম্প্রতি যারা করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠেছেন কিংবা টিকা নিয়েছেন, তাদের মধ্যেও সেরে ওঠার পরপরই করোনা প্রতিরোধ ক্ষমতা কমতে দেখা গেছে।

এর আগে একই মতপ্রকাশ করেন ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বুর্লাও। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, করোনাভাইরাস প্রতিরোধে ১২ মাসের মধ্যে টিকার তিনটি ডোজ নিতে হতে পারে।

Manual5 Ad Code

বেশি ওজনে করোনার ঝুঁকিও বেশি : ওজন বেশি থাকলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর গুরুতর অসুস্থার ঝুঁকি বেশি থাকে। এমনকি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির ঝুঁকিও বেশি থাকে। বৃহস্পতিবার চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য জানা গেছে।

Manual1 Ad Code

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, ওজন বেশি থাকার কারণে করোনায় সংক্রমিত হওয়ার পর ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে বৃহৎ পরিসরে এ ধরনের গবেষণা এই প্রথম। যুক্তরাজ্যে বসবাসরত ৬৯ লাখের বেশি মানুষের ওপর এই গবেষণা পরিচালিত হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের প্রথম ঢেউয়ের সময় হাসপাতালে ভর্তি হয়েছেন অথবা মারা গেছেন এমন ২০ হাজারের বেশি করোনা রোগীর তথ্য এ গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়।

গবেষকেরা বলছেন, উচ্চতা অনুসারে ওজন সূচকে যাদের ওজন বেশি, তাদের করোনায় গুরুতর অসুস্থার ঝুঁকি বেশি থাকে। এসব ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৫ শতাংশ বেশি থাকে। আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির ঝুঁকি ১০ শতাংশ বেশি থাকে।

Manual7 Ad Code

গবেষক কারমেন পিয়েরনাস বলেন, অল্প পরিমাণে ওজন বাড়লেও করোনায় জটিলতার ঝুঁকি বেড়ে যায়। ওজন যত বাড়ে করোনায় সংক্রমিত হওয়ার পর জটিলতা তত বেশি বাড়ার ঝুঁকি থাকে। তিনি বলেন, ৪০ বছরের নিচে যাদের বয়স অতিরিক্ত ওজনের কারণে তাদের মধ্যে করোনার জটিলতার ঝুঁকি বেশি থাকে। তবে ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে করোনায় জটিলতার সঙ্গে ওজনের তেমন কোনো সম্পর্ক থাকে না।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews