কুলাউড়ায় শিশু ধর্ষণ মামলা তুলে নিতে বাদিকে হুমকি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়ায় শিশু ধর্ষণ মামলা তুলে নিতে বাদিকে হুমকি

  • বুধবার, ১ জুলাই, ২০২০

Manual8 Ad Code

ধামাচাপা দিতে প্রভাবশালী মহলের তৎপরতা-

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বরমচাল ইউনিয়নে ২ বছরের এক শিশু ধর্ষণের ঘটনা আপোষ নিষ্পত্তির নামে ধামাচাপা দেয়ার অপচেষ্টা চলাচ্ছে একটি প্রভাবশালী মহল। আপোষ নিষ্পত্তির নামে ঘটনার ৪ দিন পর শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন হলে হাসপাতালে ভর্তি ও থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ধর্ষক রিয়াজ উদ্দিন (১৮) গ্রেফতার করলেও মামলা তুলে নিতে ও আপোষ নিষ্পত্তির জন্য বাদিকে চাপ দেয়া বলে জানা গেছে।

Manual6 Ad Code

মামলার এজহার, পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ১২ জুন বিকেল ৩টায় বাড়ির পাশে খেলা করার সময় ২ বছরের শিশুকে কোলে করে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বরমচাল ইউনিয়নের পশ্চিম সিঙ্গুর গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (১৮)। এসময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে শিশুটিকে ফেলে পালিয়ে যায় রিয়াজ উদ্দিন।

রিয়াজ উদ্দিন ও তার বাবা অর্থ ও প্রভাবশালী হওয়ায় বিষয়টি আপোষ নিষ্পত্তির জন্য এলাকার প্রভাবশালী মহল তৎপর হয়ে উঠে। চলে আপোষ নিষ্পত্তির নামে সময় ক্ষেপন। এদিকে ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে ২৪ জুন তাকে আশঙ্কাজনক অবস্থায় কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুলাউড়া হাসপাতাল থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual5 Ad Code

এদিকে শিশুর পিতা ২৪ জুন রাতে কুলাউড়া হাসপাতালে রিয়াজ উদ্দিন আসামী করে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক ধর্ষক রিয়াজ উদ্দিনকে পরদিন আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

বিষয়টি আপোষ নিষ্পত্তি অন্যতম কারিগর বরমচাল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মইনুল ইসলাম সোনা জানান, আপোষ নিষ্পত্তির জন্য রিয়াজ উদ্দিনের বাবা ও নানা বাড়ির লোকজন তাঁর কাছে আসেন। তিনি বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছেন। বুধবার ০১ জুলাই রাতে বিষয়টি নিয়ে বসার কথা রয়েছে।

Manual3 Ad Code

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, ধর্ষণের ঘটনা আপোষ নিষ্পত্তির কোন সুযোগ নেই। তবে এধরনের বিষয়টি আমাদের জানা নেই। তবে অবশ্যই বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। সত্যি হলে ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews