কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় চা-বাগান ম্যানেজার গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার বড়লেখায় নিসচা’র সচেতনতা বার্তা সম্বলিত বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা মঙ্গলবার জুড়ীকে অশান্ত করার চেষ্টা বরদাসত করা হবে না: এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিত আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্য- বড়লেখা উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ সমাবেশ কুলাউড়ার হাজীপুরে মনাফ মেম্বার হত্যা মামলার প্রধান আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেফতার ছাতকে ১৫১ ধারায় চারজন আটক আদালতে প্রেরণ কমলগঞ্জের লাউয়াছড়ায় গেট টুগেদার রান কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা ২৪ নভেম্বর 

কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় চা-বাগান ম্যানেজার গ্রেফতার

  • বুধবার, ২৬ মে, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, মৌলভীবাজার ::

কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মৌলভীবাজারের কাশীপুর চা বাগানের সাবেক ব্যবস্থাপক আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে আটক ওই ব্যবস্থাপককে শ্রীমঙ্গল থানায় হস্থান্তর করে র‌্যাপিড এক্যাশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা।

Manual8 Ad Code

জানা যায়, গত বছর মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় একটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় কাশীপুর চা বাগানের সাবেক ব্যবস্থাপক আতাউর রহমানকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। এর পর থেকেই আতাউর গা ঢাকা দেন। অভিযুক্ত আতাউর রহমান নিজের গ্রেপ্তার এড়াতে বিভিন্নভাবে প্রভাব সৃষ্টির চেষ্টা করেন। তাঁকে গ্রেফতার থেকে বাঁচাতে অনেকেই তদবির করেন। কিন্তু প্রশাসনের নিরপেক্ষতায় শেষ রক্ষা পাননি তিনি।

Manual2 Ad Code

এই মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করে জানান, আটক আতাউর রহমানের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং বিভিন্ন ভাবে মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। আমাদের তদন্তে প্রাথমিকভাবে ধর্ষণে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews