কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক টার্নিং সম্প্রসারণ কাজে অনিয়ম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক টার্নিং সম্প্রসারণ কাজে অনিয়ম

  • বুধবার, ২৬ মে, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখার রতুলি-গাংকুল রেলক্রসিং সংলগ্ন টার্নিং সম্প্রসারণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ করার এক মাস পার না হতেই ইট সলিং দেবে গর্তের সৃষ্টি হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়মের কারণে যে কোন সময় বড়ধরণের দুর্ঘটনার আশংকা রয়েছে।

জানা গেছে, কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখার রতুলি-গাংকুল রেলক্রসিং সংলগ্ন আচমকা টার্নিংয়ে প্রায়ই যাত্রীবাহী ও মালবাহী যানবাহন দুর্ঘটনায় পড়ে হতাহতের ঘটনা ঘটে। মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ উক্ত স্থানের রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেয়। সিলেটের জনজেবি নামক ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তার উক্ত স্থানের রেলক্রসিংয়ের উভয় পাশের ১৫০ মিটার সম্প্রসারণ কাজের দায়িত্ব পায়। মে মাসের দ্বিতীয় সপ্তাহে কাজ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠান।

Manual5 Ad Code

স্থানীয় বাসিন্দা শ্যামল দেব, বিপ্রজিৎ কপালী, সাইদুল ইসলাম প্রমুখ অভিযোগ করেন, ঠিকাদারের অনিয়মের কারণে কাজ শেষ করার পরের সপ্তাহেই সড়কের ইটসলিং দেবে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে।

Manual6 Ad Code

কাজের তদারকি কর্মকর্তা সওজের উপ-সহকারী প্রকৌশলী দুলাল মিয়া জানান, নতুন মাটি ভরাটের পর ইটসলিং করায় কিছু স্থান দেবে গেছে। বিষয়টি নজরে এসেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত মেরামত করে দেওয়ার নির্দেশ দেওয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!