সীমান্ত জেলাগুলো লকডাউন দেওয়ার নির্দেশনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

সীমান্ত জেলাগুলো লকডাউন দেওয়ার নির্দেশনা

  • সোমবার, ৩১ মে, ২০২১

Manual3 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual3 Ad Code

সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোতে লকডাউন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে, যা উদ্বেগজনক। এই জেলাগুলোতে করোনা ঊর্ধ্বমুখী হওয়ায় যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার কেবিনেট মিটিং থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, কোন কোন জেলায় লকডাউন দেওয়া হবে কেবিনেট ডিভিশন এটা নিয়ে কাজ করছে। তবে সেসব জেলায় এখন আমের ব্যবসা চলছে। তাই পর্যবেক্ষণ করা হচ্ছে কখন দেওয়া হবে।

Manual1 Ad Code

করোনার টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চাইনিজ টিকা আসবে মোট দেড় কোটি। প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে তিন মাসে আসবে এই টিকা। এই টিকা প্রথমেই দেওয়া হবে মেডিকেল শিক্ষার্থীসহ সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এর পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। রাশিয়ার ভ্যাকসিনের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।’

Manual8 Ad Code

তিনি বলেন, ‘আজ ফাইজারের যে টিকা আসবে, তা যাদের রেজিস্ট্রেশন আছে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে।’#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!