বড়লেখায় ৩৪ জন মুয়াল্লিমকে সনদপত্র ও পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় ৩৪ জন মুয়াল্লিমকে সনদপত্র ও পুরস্কার বিতরণ

  • শনিবার, ৪ জুলাই, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual7 Ad Code

বড়লেখা উপজেলায় বাংলাদেশ কুরআন প্রশিক্ষণের অন্যতম প্রতিষ্টান তা’লীমুল কুরআন ফাউন্ডেশন মাসব্যাপী ‘তা’লীমুল কুরআন মুয়াল্লিম প্রশিক্ষন সার্টিফিকেট’ কোর্সের আওতায় ৩৪ জন মুয়াল্লিমকে প্রশিক্ষণ প্রদান করেছে। বৃহস্পতিবার সুজাউল সিনিয়র ডিগ্রী মাদ্রাসায় এসব মুয়াল্লিমদের সনদপত্র ও পুরস্কার বিতরণ উপলক্ষে সভা অনুষ্টিত হয়।

উক্ত তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল ওস্তায ও বড়লেখা উপজেলা তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে টেলি কনফারেশনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রধান ওস্তায বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা একেএম শাহজাহান।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল ওস্তায ও মৌলভীবাজার জেলা তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আব্দুর রহমান, তা’লীমুল কুরআন ফাউন্ডেশন বড়লেখা উপজেলার প্রধান উপদেষ্টা ও গ্রামতলা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা মো. ইসলাম উদ্দিন, সমাজসেবক ফয়ছল আহমদ।

Manual8 Ad Code

প্রশিক্ষণপ্রাপ্ত মুয়াল্লিমদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বর্ণি ইউনিয়নের তরুণ সমাজসেবক মো. কামাল উদ্দিন, মো. আলিম উদ্দিন, আব্দুল কুদ্দুছ প্রমুখ।

Manual4 Ad Code

বিগত ২০১৯ সালের ২৪ ডিসেম্বর অনুষ্টিত পরীক্ষায় ৩৪ জন মুয়াল্লিম অংশগ্রহন করে সকলেই পাস করেছেন। এদের মধ্যে এ প্লাস পেয়েছেন ৯জন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!