প্যালেস্টাইনের জনগণের জন্য ওয়ার্কার্স পার্টির ঔষধ সামগ্রী ও শিশু খাদ্য হস্তান্তর  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

প্যালেস্টাইনের জনগণের জন্য ওয়ার্কার্স পার্টির ঔষধ সামগ্রী ও শিশু খাদ্য হস্তান্তর 

  • শনিবার, ৫ জুন, ২০২১

Manual5 Ad Code
সৈয়দ আমিরুজ্জামান,  ঢাকা ::
গাজা সহ প্যালেস্টাইনের বিভিন্ন স্থানে ইসরাইলী হামলায় আক্রান্ত প্যালেস্টাইনী নাগরিকদের জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঔষধ সামগ্রী ও শিশু খাদ্যসহ উপহার সামগ্রী প্রেরণের জন্য ০৫ জুন  সকাল ১১:৩০ মিঃ বারিধারাস্থ প্যালেস্টাইন দূতাবাসে মান্যবর রাষ্ট্রদূত জনাব ইউসুফ এস ওয়াই রামাদানের নিকট হস্তান্তর করা হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি উপহার সামগ্রী মান্যবর রাষ্ট্রদূতের কাছে তুলে দেন। এসময় পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান, পলিটব্যুরোর ও আন্তর্জাতিক বিভাগের সদস্য কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান উপস্থিত ছিলেন।
হস্তান্তর অনুষ্ঠানে কমরেড বাদশা বলেন, বাংলাদেশের মুক্তিসংগ্রামে প্যালেস্টাইনী জনগণের সমর্থন আমরা ভুলি নাই। তিনি বলেন, প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির দাবি প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণের সমর্থন অব্যাহত থাকবে।
 রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, প্যালেস্টাইনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালবাসা ও অকুন্ঠ সমর্থন দেখে আমি অবিভুত। প্যালেস্টাইনের বিজয় অবশ্যম্ভাবী।  #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!