চা দোকানদার ও ছাত্রলীগ সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

চা দোকানদার ও ছাত্রলীগ সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • রবিবার, ৬ জুন, ২০২১

Manual4 Ad Code
জুড়ী প্রতিনিধি ::
কলার ছবি ফেসবুকে পোস্ট নিয়ে ছাত্রলীগের নেতাকর্মী দ্বারা চা দোকানদারকে মারধরের ঘটনার জের ধরে সংবাদ সম্মেলনে অভিযোগ, পাল্টা অভিযোগ করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল ও চা দোকানদার স্বপন মিয়ার স্ত্রী।
আজ ৬ জুন রবিবার জুড়ী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি  সাহাব উদ্দিন সাবেল বলেন,জায়গা সংক্রান্ত বিষয়ের জের ধরে স্বপন মিয়া তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। স্বপন মিয়ার ছেলে নাইম আহমদ বিদেশে থাকে।তার সাথে তাদের কোন শত্রুতা নেই বরং এলাকার বিষয় নিয়ে একটি চক্র তার বিরুদ্ধে কাজ করছে।
অপরদিকে ভুক্তভোগী স্বপন মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, তার ছেলে দুবাই থাকে।সেখানে তার কপিল তাকে কলা দেওয়ায় তা খেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিল।এ কারনে সাহাব উদ্দিন সাবেলের নির্দেশে তার কর্মীরা স্বপন মিয়াকে তুলে নিয়ে যায় জুড়ী নিউ মার্কেটের তিন তলায়। সেখানে তাকে মারধর করে সাবেলের পায়ে ধরে ক্ষমা চাওয়ায়। এ ঘটনার পর তার স্বামী জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও পরবর্তীতে অবণতি হওয়ায় বর্তমানে সিলেটে চিকিৎসাধীন আছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!