কুলাউড়ায় গৃহবধু মাজু হত্যাকান্ড : শাশুড়ী দেবরসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুলাউড়ায় গৃহবধু মাজু হত্যাকান্ড : শাশুড়ী দেবরসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণ

  • শনিবার, ৪ জুলাই, ২০২০
কুলাউড়ায় মাজু হত্যা মামলার আটক আসামীরা

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের অন্ত:স্বত্তা গৃহবধু মাজেদা আক্তার মাজু হত্যাকান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আনা শাশুড়ী ও ২ দেবরসহ ৪ জনকে গ্রেফতার দেখিয়ে ০৪ এপ্রিল শনিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নিহত গৃহবধুর মা কবিরুন নেছা বাদি হয়ে শাশুড়ী আছিয়া বেগমকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Manual2 Ad Code

পুুলিশ জানায়, গৃহবধু মাজেদা আক্তার মাজু হত্যাকান্ডের পর জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় শাশুড়ী আছিয়া বেগম (৫০), দেবর জায়েদ আহমদ (২৩) ও মুক্তার আহমদ (২৮) এবং আব্দুল জলিল (৩২) নামক ৪ জনকে। আটকদের জিজ্ঞাসাবাদ চলাকালে নিহত গৃহবধু মাজেদা আক্তার মাজুর মা বাদি হয়ে এই ৪ জনসহ ৮ জনের নামে হত্যা মামলা (নং ০৩ তাং ০৩/০৭/২০) দায়ের করলে আসামীদের আটক দেখিয়ে শনিবার জেলহাজতে প্রেরণ করা হয়।

নিহতের পরিবারের দাবি, হত্যাকান্ডের মুলহোতা নিহত মাজুর দেবর ও মামলার ২ নম্বর আসামী মোস্তাক আহমদ পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করলে আসল রহস্য বেরিয়ে আসবে।

Manual5 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, এজহারভুক্ত বাকি ৪ আসামী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ০২ জুলাই বৃহস্পতিবার মাজেদা আক্তার মাজু (২০) নামক এক অন্ত:স্বত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়। শাশুড়ীসহ ৪ জনকে ২ দিন থেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। শুক্রবার ০৩ জুলাই ময়নাতদন্ত শেষে গৃহবধুর লাশ বাবার বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!