জুড়ীতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

জুড়ীতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

  • শনিবার, ৪ জুলাই, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual4 Ad Code

জুড়ীতে শনিবার বিকেলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে শনিবার ০৪ জুলাই সংঘর্ষ ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জুড়ী বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুড়ী কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি এআর সাজেদের কর্মী নিজু আহমদকে শনিবার বিকেলে বিনা কারণে মারধর করে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেলের কর্মীরা। এরপর এআর সাজেদ তার কর্মীদের নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেলের ওপর হামলা চালায়। এ নিয়ে দুই গ্র“পের মধ্যে উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জুড়ী বাজারে থমথমে অবস্থা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ক্যাম্প চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যার পর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে তাদের নেতাকর্মী ও সমর্থকরা।

জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি (ছাত্রলীগ থেকে বহিষ্কৃত) এআর সাজেদ জানান, উদ্দেশ্য প্রণোদিত হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক তাদের বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে।

Manual5 Ad Code

এব্যাপারে জানতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়ার সাথে যোগাযোগ করলে তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Manual3 Ad Code

জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!