বড়লেখায় সংঘর্ষ মামলার প্রধান আসামী গ্রেফতারে পুলিশের সাড়াশি অভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় সংঘর্ষ মামলার প্রধান আসামী গ্রেফতারে পুলিশের সাড়াশি অভিযান

  • শনিবার, ৪ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual4 Ad Code

বড়লেখায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আহতদের দায়েরকৃত পৃথক দুই মামলার প্রধান আসামী সাইদুল ইসলামকে গ্রেফতারের জন্য পুলিশ সাড়াশি অভিযান চালাচ্ছে। শনিবার রাত সাড়ে ৭টা থেকে পুলিশের একটি বিশেষ টিম বড়লেখা পৌরশহরের গাজীটেকায় সাইদুল ইসলামের বাড়িতে অভিযান চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার পৌরশহরের গাজীটেকায় দুই দফা সংঘটিত সংঘর্ষের ঘটনায় আহত শামীম আহমদ ও যুবলীগ নেতা জসিম উদ্দিন বাদী হয়ে শুক্রবার থানায় পৃথক দুইটি মামলা করেন। এ দুই মামলায়ই সাইদুল ইসলামকে প্রধান আসামী করা হয়। মামলা রেকর্ডের পরই পুলিশ উভয় মামলার ৩ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এজাহার নামীয় ১নং আসামী সাইদুল ইসলামকে গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান শুরু করে। থানার ওসি মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টিম ও সিলেট কোতয়ালী থানার সোবহানীঘাটস্থ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাইম, এটিএসআই জহিরসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যের যৌথ দল শুক্রবার রাত ও শনিবার দুুপুরে সিলেট শহরতলীর গার্ডেন টাওয়ারের ২০৬৪ নং ফ্লাটে অভিযান পরিচালনা করে।

Manual7 Ad Code

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, সিলেটের বাসায় অভিযান চালিয়েও প্রধান আসামী সাইদুলকে তাকে পাওয়া যায়নি। সে পলাতক রয়েছে। উক্ত বিল্ডিংয়ের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে তার তথায় অবস্থান জানার চেষ্টা করা হয়। আসামী সাইদুলসহ অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অভিযান অব্যাহত রেখেছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!