বড়লেখায় উচ্ছেদকৃত সরকারী ভুমিতে ফের স্থাপনা নির্মাণের চেষ্টা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় উচ্ছেদকৃত সরকারী ভুমিতে ফের স্থাপনা নির্মাণের চেষ্টা

  • রবিবার, ৫ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual5 Ad Code

বড়লেখার অফিসবাজারে উচ্ছেদকৃত সড়কের ভুমিতে পুনরায় পাকা স্থাপনা নির্মাণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জায়গাটি অফিসবাজারের সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড সংলগ্ন। সরকারি ভুমিতে স্থাপনা নির্মাণ চেষ্টার অভিযোগে সম্প্রতি পরিবহণ শ্রমিক নেতারা ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার অফিস বাজারে বড়লেখা-শাহবাজপুর এলজিইডি সড়ক সংলগ্ন সরকারী ভুমিতে প্রায় ২০ বছর পূর্বে অটোরিকশা স্ট্যান্ড প্রতিষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন অনুদানে গাড়ি রাখার জন্য স্ট্যান্ডটির কার্যালয় স্থাপনসহ উন্নয়ন কাজ হয়েছে। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী স্ট্যান্ড সংলগ্ন গাড়ি রাখার সরকারি জায়গায় পাকা দোকান ঘর তৈরির কাজ শুরু করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ নির্মাণ কাজ উচ্ছেদ করে স্ট্যান্ডে গাড়ি রাখার ব্যবস্থা করে দেয়। সম্প্রতি প্রভাবশালীরা পুনরায় উক্ত স্থানে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছে।

এ অবস্থায় স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সরকারী ভুমি জবর দখল ও স্থাপনা নির্মাণ চেষ্টাকারী বিলাল উদ্দিন, সিরাই মিয়া, আব্দুল আজিজ, মঈন উদ্দিন, কয়েছ আহমদের বিরুদ্ধে ইউএনও, উপজেলা চেয়ারম্যান, থানার ওসি, সড়ক জনপথ (সওজ), স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত বিলাল উদ্দিন, সিরাই মিয়া, আব্দুল আজিজ, মঈন উদ্দিন ও কয়েছ আহমদের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ পাওয়ায় বিলাল উদ্দিন ও সিরাই মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। মঈন উদ্দিন ‘জায়গাটি সরকারি স্বীকার করে জানান, স্ট্যান্ডও সরকারি জায়গায়। তিনি দখলসূত্রে এ ভুমির মালিক হয়েছেন।’ আব্দুল আজিজ জানান, ‘জায়গাটি যাদের পূর্ব পুরুষের ছিল তারা আমার কাছে দখল বিক্রি করছে। আমি দখল সূত্রে মালিক।’ কয়েছ আহমদ জানান, ‘স্ট্যান্ডের সাথে আমার কোন ঝামেলা নেই। জায়গাটির পূর্ব পুরুষ থেকে আমি মালিকানা পেয়েছি। তারা কেন অভিযোগ করেছে তা বুঝতে পারছেন না।’

Manual8 Ad Code

অফিসবাজার সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক সালমান আহমদ নাসির জানান, ‘স্ট্যান্ডটি ২০ বছর থেকে প্রতিষ্ঠিত। স্ট্যান্ডে সরকারি অনুদানে মাঠি ভরাট হয়েছে। আমাদের অনেক শ্রমিক। গাড়ি রাখার বিকল্প জায়গা নেই। ইতিপূর্বে প্রভাবশালীরা স্ট্যান্ড সংলগ্ন গাড়ি রাখার জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ শুরু করলে প্রশাসন তা উচ্ছেদ করে। কিন্তু আবারো তারা স্থাপনা তৈরীর চেষ্টা করছে। এজন্য আমরা প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে।’

Manual7 Ad Code

ইউএনও মো. শামীম আল ইমরান জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছেন। সার্ভেয়ার পাঠিয়ে জায়গাটি সার্ভে (পরিমাপ) করা হবে। যদি সরকারি জায়গা হয়ে থাকে তাহলে বিধি মোতাবেক উচ্ছেদ করা হবে।’#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!