জুড়ী উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন : আরিফ সভাপতি, লুৎফুর সম্পাদক  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

জুড়ী উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন : আরিফ সভাপতি, লুৎফুর সম্পাদক 

  • সোমবার, ২১ জুন, ২০২১

Manual6 Ad Code
জুড়ী প্রতিনিধি ::
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল অধিবেশন  ২০ জুন রোববার  জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা তালামীযের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম আরিফের সভাপতিত্বে ও সহ  সাধারণ সম্পাদক  বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি কাওছার আহমদ।
নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নাসির খান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল ওয়াহিদ।
উক্ত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে জয়নাল ইসলাম আরিফকে সভাপতি, হাফিজ লুৎফুর রহমানকে সাধারণ সম্পাদক ও লুৎফুর রহমান শাহানকে সাংগঠনিক সম্পাদক করে ২০২১-২২ সেশনের ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি – এমরান আহমদ, বেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক – হাফিজ ফারহান হোসাইন, আব্দুস সামাদ পারভেজ,সহ সাংগঠনিক সম্পাদক – হাফিজ জাহাঙ্গীর আলম, হাফিজ হাফিজুল ইসলাম, প্রচার সম্পাদক – হুছাম উদ্দিন মাছুম, সহ প্রচার সম্পাদক – জাবেদ আহমদ, অর্থ সম্পাদক – জামিল আহমদ, অফিস সম্পাদক – হাফিজ রেদওয়ান আহমদ, সহ অফিস সম্পাদক – শামসুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক -হাফিজ জিয়াউল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক -হাফিজ মুহিবুর রহমান,শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – আব্দুস সামাদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক -শাহেদ আহমদ, আজাদ আহমদ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – শাকিল আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক -সাঈদ আহমদ, মুমিনুল ইসলাম, সদস্য -মেহেদী হাসান,তারেক আহমদ, আলিম উদ্দিন, শাহীদ আহমদ, হাফিজ কামিল হোসাইন, শরীফ উদ্দিন, হাফিজ শামিম আহমদ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews