কমলগঞ্জে আম গাছে ঝুলন্ত চা শ্রমিকের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্বজুড়ী ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিলেন চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান চুনু জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা মনি গ্রেফতার জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু স্বাস্থ্যসবা কার্যক্রমের উদ্বোধন কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কুড়িগ্রামে মন্দিরে চুরি রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রতারিত হচ্ছেন রোগীরা আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান  ওসমানীনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৪ পুলিশ

কমলগঞ্জে আম গাছে ঝুলন্ত চা শ্রমিকের লাশ উদ্ধার

  • শুক্রবার, ২৫ জুন, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে অর্জুন মহালী (২৭) নামের এক চা শ্রমিকের গাছে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের কবরস্থান এলাকায় একটি আম গাছের রশিতে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। অর্জুন পাত্রখোলা চা বাগানের মসজিদ লাইনের গোপাল মহালীর ছেলে। গরু রাখতে আসা রাখালরা এ লাশটি দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের মানুষজন এসে জড়ো হয়।

নিহতের চাচাতো ভাই জাফর মহালী জানান, বৃহস্পতিবার বিকাল থেকে অর্জুনকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার লোকমুখে খবর শুনে এসে দেখেন এটি তার চাচাতো ভাইয়ের লাশ। সে খুব সহজ-সরল প্রকৃতির ছিলো। তাদের ধারণা কেউ তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। তার হাতে রক্তের দাগও পাওয়া গেছে। এদিকে গাছের সাথে লাশ ঝুলে থাকতে দেখে চা-শ্রমিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্ঠি হয়েছে।

Manual2 Ad Code

পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক শামসুল ইসলাম সেলিম জানান, চা শ্রমিকদের কাছ থেকে লাশের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন এভাবে গাছের সাথে লাশ ঝুলে আছে। তিনি পুলিশকে জানালে কমলগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।

Manual5 Ad Code

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বুঝা যাবে এটা হত্যা না আত্মাহত্যা।’#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!