শ্রীমঙ্গলে নিম্নতম মজুরীর খসড়া গেজেট প্রকাশে ক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

শ্রীমঙ্গলে নিম্নতম মজুরীর খসড়া গেজেট প্রকাশে ক্ষোভ

  • শুক্রবার, ২৫ জুন, ২০২১

Manual3 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল :: চা শিল্পে নিম্নতম মজুরী সংক্রান্ত খসড়া গেজেট প্রকাশ করায় তীব্র ক্ষোভ ও অসস্তোষ্টি প্রকাশ করেছে শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন।

এব্যপারে চা শিল্পে নিয়োজিত কর্মচারীদের সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন কর্তৃক আপত্তি ও সুপারিশ মালা তুলে নিম্নতম মজুরী বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন জানানো হয়েছে। অন্যতায় এ খসড়া গেজেট আপত্তি সংশোধনি ছাড়া পাশ করা হলে চা শিল্পে কোনরূপ অসন্তোষ্টি সৃস্টি হলে এর দায়ভার নিম্নতম মজুরী বোর্ডকে বহন করতে হবে।

Manual7 Ad Code

শুক্রবার ২৫ দুপুরে এক সংবাদ সম্মেলন করে এমন হুশিয়ারীর কথা জানান, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো: মাহবুব রেজা।

Manual3 Ad Code

শ্রীমঙ্গলস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিখিত বক্তব্য সংগঠনের সভাপতি জানান, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহৃবাহি সংগঠন, যার রেজিষ্ট্রেশন! বি-২৫১। ৬৭ বৎসরের এই ইউনিয়ন বাংলাদেশীয় চা সংসদের সাথে ২ বৎসর পরপর দরকষাকষি করে কর্মচারীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করে আসতেছে, যাহা অদ্যবধি বলবৎ আছে। কিন্তু তাদের সাথে কোন আলাপ আলোচনা ছাড়াই তারা দেখতে পারছেন প্রকাশিত খসড়া গেজেটের ৭নং ক্রমিকে চুক্তিনামার মেয়াদ ২ বৎসরের পরিবর্তে ৩ বৎসর করা হয়েছে। যা সাধারণ কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এব্যাপারে সংগঠনের পক্ষ থেকে জরুরী সভা ডেকে পূর্বেকার ন্যায় মালিক পক্ষের সহিত চুক্তিনামার মেয়াদ ২ বৎসর বহাল রাখার আহবান জানান। এছাড়াও একই সভায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাথে বাংলাদেশীয় চা সংসদের যে ২০১৯-২০২০ সালেরযে ২৮.৪৩ ভাগ মজুরী বৃদ্ধি করা হয়েছে তা কর্মচারীদেরও বহাল রাখার আহবান জানান। কিন্তু মজুরী বোর্ড তা আমলে না নিয়ে চা সংসদের সম্পাদিত ২০১৮-১৯ সালের চুক্তিনামার হুবহু বেতন কাঠামো উল্লেখ করে ১৩ জুন গেজেটে প্রকাশ করে।

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান, সহসাধারণ সম্পাদক সঞ্জয় কান্দি ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ মো: আমিনুর রহমান, আঞ্চলিক সভাপতি (বালিশিরা দক্ষিণ) সুরঞ্জিত দাশ, বদরুল হোসেন, আঞ্চলিক সম্পাদক(বালিশিরা উত্তরাঞ্চল) মো: কামাল হোসেন, আঞ্চলিক সম্পাদক (ধলই) ইমন দেবনাথ, আঞ্চলিক সম্পাদক (লংলা অঞ্চল) প্রদীপ যাদবসহ বিভিন্ন ভ্যালী ও অঞ্চলের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, কোন অসৎ উদ্দ্যেশ্যে বা কালো হাতের ইশারায় এটা হচ্ছে, তারা জানেন না। চা শিল্পের দুটি সংগঠনে শ্রমিক ও কর্মচারী এবং পরিবারের সদস্যরা মিলে প্রায় দশ লক্ষ মানুষ এ সেক্টর থেকে জীবিকা নির্বাহ করে। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এসেক্টরের সবাই বর্তমান সরকারের নিবেদত প্রাণ। শ্রম বান্ধব এ সরকার এবং সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে গেলে তাদের শতভাগ বিশ্বাস তারা ন্যায় বিচার পাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!