বড়লেখায় বিএসএফের পুশইনকৃত ৯ রোহিঙ্গা ও ১ বাংলাদেশি আটক : দু’জনকে থানায় সোপর্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় বিএসএফের পুশইনকৃত ৯ রোহিঙ্গা ও ১ বাংলাদেশি আটক : দু’জনকে থানায় সোপর্দ

  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লাথল সীমান্তের কুমারসাইল এলাকা থেকে শুক্রবার সকালে ৯ জন রোহিঙ্গা নাগরিক ও ১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল। বিএসএফ ভোরে এদেরকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছে।

এদের মধ্যের বাংলাদেশি নাগরিক ও একজন রোহিঙ্গা নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়ায় বিজিবি শুক্রবার সন্ধ্যায় তাদেরকে থানায় সোপর্দ করেছে।

Manual7 Ad Code

এরা হচ্ছে- হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ উপজেলার জামির হোসেনের ছেলে সোহেল মিয়া ও কক্সবাজারের একটি রোহিঙ্গা শরনার্থী শিবিরের বাসিন্দা আবুল কাশেমের ছেলে আবু বক্কর সিদ্দিক। কয়েক বছর আগে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমণ করে। সম্প্রতি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়।

Manual2 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র রাহুত জানান, শুক্রবার ভোরে একজন বাংলাদেশি নাগরিক ও ৯ জন রোহিঙ্গা নাগরিককে বিএসএফ পুশইন করলে বিজিবির টহল বাহিনীর হাতে তারা আটক হয়। এদের দুইজনের পরিচয় নিশ্চিত হওয়ায় সন্ধ্যায় তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। অপর ৮ জন রোহিঙ্গা নাগরিককে লাতু ক্যাম্প সংলগ্ন একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে আটক রেখে তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্তের কাজ সম্পন্নের পর তাদেরকে থানায় সোপর্দ করা হবে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিজিবি জিডি মুলে একজন বাংলাদেশি নাগরিক ও একজন রোহিঙ্গা নাগরিককে থানায় সোপর্দ করেছে। এদের এব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!