হাকালুকির মালাম বিলের বৃক্ষ নিধন : পরিবেশ অধিদপ্তরের পরিচালকের এলাকা পরিদর্শন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

হাকালুকির মালাম বিলের বৃক্ষ নিধন : পরিবেশ অধিদপ্তরের পরিচালকের এলাকা পরিদর্শন

  • রবিবার, ২৭ জুন, ২০২১

Manual3 Ad Code

আব্দুর রব, বড়লেখা ::

Manual5 Ad Code

হাকালুকি হাওরের মালাম বিলের কান্দির সরকারী ভুমির ব্যাপক জলজ বৃক্ষ নিধনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। শনিবার দুপুরে মালাম বিলের ইজারাদার কর্তৃক অবৈধভাবে নির্মিত বাঁধ ও নির্বিচারে হিজল, করচ ও বরুণ গাছ কেটে ফেলা স্থান তিনি ঘুরে ঘুরে দেখেন। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুল হুদা, থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, বর্ণি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন ও ইসিএ ব্যবস্থাপনা বহুমূখি সমবায় সমিতির সভাপতি/সম্পাদক প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রতিবেশগত সংকটাপন্ন হাকালুকি হাওরের মালাম বিলের দক্ষিণ-পূর্ব পাশের খাসজমির হিজল-খরচ-বরুণসহ নানা প্রজাতির কয়েক হাজার জলজ গাছ কেটে অবৈধ বাঁধ নির্মাণ করে জলমহালের লোকজন। এঘটনায় গত ২১ জুন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক নজরুল ইসলাম জলজ বৃক্ষ নিধনে সম্পৃক্ত ৭ ব্যক্তির নাম উল্লেখ ও আরো ১৫-২০ জনকে অজ্ঞাত আসামী করে পরিবেশ সংরক্ষণ আইন এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালায় বড়লেখা থানায় মামলা করেন।

Manual1 Ad Code

ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন সাংবাদিকদের জানান, হাওরের জলজ বৃক্ষ কেটে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। মাননীয় পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপির নির্দেশে তিনি ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন, বাস্তব অবস্থা কি, পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে কি উদ্যোগ নিতে হবে তা পর্যবেক্ষণ করতে সরেজমিনে এসেছেন। ঘটনাকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় মামলা হয়েছে। এজাহার নামীয় আসামী ছাড়াও তদন্তে যার বিরুদ্ধে গাছ কাটায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইজারাশর্ত ভঙ্গের কারণে মালাম বিলের ইজারা বাতিলসহ ইজারাদারের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হতে পারে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!