কুলাউড়ায় নন এমপিও শিক্ষকরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় নন এমপিও শিক্ষকরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মহামারি করোনা ভাইরাসের কারণে সব শ্রেণী-পেশার মানুষ সরকারি সহায়তা পেলেও বঞ্চিত ছিলেন নন-এমপিও শিক্ষকরা। দেশের এই কঠিন সংকটের মুহুর্তে এই শিক্ষকদের জীবনের চাকা থমকে গিয়েছিলো। কিন্তুু এবার তারাও পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রণোদনা উপহার। সারাদেশের ন্যায় মৌলভীবাজারের কুলাউড়ায়ও করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ১৪৭ জন নন-এমপিও শিক্ষকরা পেয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। ২০১৯-২০ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ অনুদান খাতে এই উপহার প্রদান করা হয়।

Manual4 Ad Code

মঙ্গলবার ০৭ জুলাই দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকÿে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

Manual4 Ad Code

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা মাধ্যমিক শিÿা অফিসের একাডেমীক সুপারভাইজার মো. শফিকুর রহমান প্রমুখ।

Manual2 Ad Code

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ১৪৭ জন নন-এমপিও শিক্ষকদের ৫ হাজার টাকা ও ২৬ জন কর্মচারীকে ২৫০০ টাকা করে মোট ৮ লÿ টাকার অনুদান প্রদান করা হয়। এদিকে উপজেলার মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল ২৫ হাজার টাকা, ১ জন শিক্ষক ১০ হাজার ও ১জন ছাত্রকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর এমন উপহার পেয়ে খুবই খুশি হয়েছেন নন-এমপিও শিক্ষকরা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তারা সকলে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান বলেন, কোভিড-১৯ এর কারণে কর্মজীবী মানুষের মতো খুবই কষ্টের মধ্যে দিনাতিপাত করছিলেন উপজেলার নন-এমপিও শিক্ষকরা। তাঁদের সুখ-দুঃখের কথা চিন্তা করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার এক দৃষ্টান্ত দেখালেন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু তনয়া, জননেত্রী শেখ হাসিনা। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!