রাজনগরে ৪ দোকানে চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাজনগরে ৪ দোকানে চুরি

  • বুধবার, ২৮ জুলাই, ২০২১

Manual6 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ৪ দোকানে চুরির ঘটনা ঘটেেেছ। চোরেরা নগদ টাকাসহ প্রায় ৮৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। ২৭ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চৌধুরী বাজারে এই ঘটনা ঘটে। এর আগে গত রোববার উপজেলার দুটি বাজারের ৪টি দোকান থেকে ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটে।

Manual6 Ad Code

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে গেলে কোনো এক সময় চোরেরা মনসুরনগর ইউনিয়নের চৌধুরী বাজারের রায়হান এন্টারপ্রাইজ, মাহি স্টোর, গীতা ফার্মেসী ও মসাহিদ মিয়ার চায়ের দোকানে পেছন দিক দিয়ে প্রবেশ করে। এসময় রায়হান এন্টারপ্রাইজের সিগারেট, মসজিদের দানবাক্সের টাকা সহ প্রায় ২২ হাজার টাকার মালামাল, মাহি স্টোরের নগদ টাকা, সিগারেট ও সুপারি সহ ৫৮ হাজার টাকার মালামল, গীতা ফার্মেসেীর সিপ্রোসিন ট্যাবলেট ও নগদ টাকা সহ সাড়ে ৪ হাজার টাকার মালামাল, ওয়াহিদ মিয়ার চায়ের দোকান থেকে ৪০০ সিগারেট নিয়ে গেছে। এর আগে গত রবিবার দিবাগত রাতে মুন্সিবাজার ইউনিয়নের রাতিবের দোকান বাজার ও রাজনগর বাজারের আরো ৪টি ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। এঘটনায় দুইজন ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগও দিয়েছিলেন।

Manual5 Ad Code

এব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে আমার অফিসার ঘটনাস্থলে গিয়েছেন। ওই বাজারে পাহারাদার থাকার পরেও চুরি হয়েছে। জড়িতদের খুঁজে বের করা হবে। বিস্তারিত জানার পর এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!