হাকালুকি হাওরে অবৈধ জালে পোনামাছ নিধন : নিষিদ্ধ জাল আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

হাকালুকি হাওরে অবৈধ জালে পোনামাছ নিধন : নিষিদ্ধ জাল আটক

  • সোমবার, ২ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual5 Ad Code

হাকালুকি হাওরের সরকার ঘোষিত অভয়াশ্রম বিলগুলো থেকে স্থানীয় অসাধু চক্র নিষিদ্ধ জাল দিয়ে নির্বিচারে মা মাছসহ পোণামাছ নিধন করছে। সোমবার থানা পুলিশ ও বিজিবি নিয়ে হাওরে ৭ ঘন্টা মোবাইল কোর্ট করেছেন বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় দেড় শতাধিক মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। বিকেলে জনসম্মুখে তা পুড়িয়ে ফেলা হয়েছে।

জানা গেছে, এশিয়ার সর্ববৃহৎ জলাভূমি হাকালুকি হাওরটি এখন বিল ও মাছখেকো সিন্ডিকেটের কবলে। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইতোপূর্বে সরকার হাওরের বেশ কয়েকটি বিলের ইজারা স্থগিত রেখে অভয়াশ্রম ঘোষণা করেছে। কিন্তু সরকারের এ উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে হাওরপাড়ের অসাধু চক্রের কালো থাবায়। কঠোর লকডাউনের মধ্যেও ৪০-৫০ জনের একেকটি দল হাকালুকির পলোভাঙ্গা মরা সুনাই চিকনউটি বদ্ধ অভয়াশ্রম জলমহাল, পোয়ালা, মাইসলা, জলা, ফার জলা, বালিজুরি, পিংলা বিলে দিনে-রাতে বিভিন্ন ধরণের নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারে নেমে পড়ে। হাকালুকির বিভিন্ন বিলে প্রায় অর্ধশত মা ও পোনামাছ নিধনকারী দল অবৈধ জাল নিয়ে সন্ধ্যায় মাছ ধরতে হাওরে ঢুকে পড়ে। সারা রাত চক্রটি মাছ শিকার শেষে ভোরের দিকে হাওর থেকে বেরিয়ে যায়।

Manual3 Ad Code

এতে হাকালুকির বিস্তীর্ণ জলাভূমিতে নানা প্রজাতির মা মাছ যখন বংশ বিস্তারে তৎপর, তখনই অবৈধ শিকারিদের ফাঁদে মারা পড়ে ডিমওয়ালা মাছ। ফলে দ্রুত দেশিয় মাছের বংশ বিলুপ্ত হচ্ছে। শিকারিদের কবল থেকে বেঁচে যাওয়া মা মাছ ডিম ছাড়ার পর নিষিদ্ধ কাপড়ি জাল, কারেন্ট জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে অসাধু জেলেরা পোনামাছ আহরণ করছে।#

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, হাকালুকি হাওরে নিষিদ্ধ জালে মাছ শিকারের অভিযোগ পেয়ে সোমবার প্রায় ৭ ঘন্টা হাওরে মোবাইল কোর্ট করেন। এসময় মাছ ধরায় ব্যবহৃত প্রায় ১০৫ মিটার অবৈধ বেড়জাল ও ৫০/৬০ মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে জব্দ অবৈধ জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!