বড়লেখায় খাসি পুঞ্জিতে করোনা সচেতনতায় মাইকিং ও প্রচারপত্র বিলি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় খাসি পুঞ্জিতে করোনা সচেতনতায় মাইকিং ও প্রচারপত্র বিলি

  • শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual7 Ad Code

বড়লেখা উপজেলার সাত নম্বর আদিবাসী খাসি পুঞ্জিতে করোনা সচেতনতায় মাইকিং, প্রচারপত্র বিলি ও মাস্ক বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

খাসি ইয়ুথ ক্লাব সাত নম্বর পুঞ্জি, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বড়লেখা খাসি যুব সেচ্ছাসেবী সংগঠন বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত ৭ নম্বর ও ১০ নম্বর পুঞ্জিতে এই প্রচারণা চালায়।

জানা গেছে, উপজেলার কয়েকটি পুঞ্জির বাসিন্দাদের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়। এ অবস্থায় বড়লেখা উপজেলা প্রশাসন ১৮টি পুঞ্জির বাসিন্দাদের করোনা সচেতনতা, টিকার নিবন্ধনসহ বিভিন্ন বিষয় সচেতন করতে আদিবাসী যুবকদের নিয়ে একটি সেচ্ছাসেবী দল গঠন করে দেয় এবং কমিটির সদস্যদের কাছে ৫টি হ্যান্ড মাইক ও সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

Manual6 Ad Code

এরপর কমিটির সদস্যরা ৪টি দলে বিভক্ত হয়ে পুঞ্জিগুলোতে জনসচেতনতামুলক কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার উপজেলার বেরেঙ্গা, কুমারশাইল, পাল্লারথল, বাতামোড়ল, ৫ নম্বর দুর্বিনটিলা, মোকামটিলা পুঞ্জিতে প্রচারণা চালানো হয়। বৃহস্পতিবার উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ৭ নম্বর ও ১০ নম্বর পুঞ্জিতে জনসচেতনতার প্রচারণা চালিয়েছে বড়লেখা খাসি যুব সেচ্ছাসেবী সংগঠন।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, বড়লেখা খাসি যুব সেচ্ছাসেবী সংগঠনের কো-অর্ডিনেটর মাইকেল নংরুম, প্রবীণসন সুছিয়াং, সিতেশ খংলাঃ, খাসি ইয়ুথ ক্লাব সাত নম্বর পুঞ্জির সদস্য প্রিয়াঙ্কা এলগিরি, গীভমি খংলাঃ, মল্লিকা পালা, ফ্লিনা খংলাঃ, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের শিশু উন্নয়ন কর্মী হেমসন ধার, রাজু খংলাঃ প্রমূখ#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!