কমলগঞ্জে প্রতিবন্ধী চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে প্রতিবন্ধী চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
oplus_2

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধী চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় কানিহাটি চা বাগানের দুই শতাধিক চা শ্রমিকসহ অন্যান্যদের মাঝে এ কম্বল এই বিতরণ করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসকের ত্র্ণ তহবিল থেকে বিতরণের জন্য এসব কম্বল প্রদান করা হয়।

Manual5 Ad Code

চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি উত্তম যাদবের সভাপতিত্বে ও চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন, নারী নেত্রী দিপালী গুপ্তা ও লাভলী পাল।

Manual8 Ad Code

এ সময় বক্তারা বলেন, শীত মৌসুম অনেকের জন্য আরামের হলেও সমাজের দু:স্থ ও অসহায় মানুষের জন্য এটি কষ্টের সময়। একটি কম্বল তুচ্ছ মনে হলেও শীতার্ত মানুষের জন্য তা জীবন বাঁচানোর সমান। মানবতার পাশে থাকার জন্য প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগ আরো বিস্তৃত হওয়ার আশা ব্যক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!