ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code
ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে ষাটোর্ধ্ব জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যক্রমের আওতায় বিশেষায়িত প্রবীণ কর্নার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্নারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল আহসান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মো জয় দত্ত, গাইনি কনসালটেন্ট মনিকা বিশ্বাস, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, আব্দুল মতিন, মেডিকেল অফিসার ডা. মো. শাহিনুল ইসলাম, ডা. গালমান, ডা. তাসলিমাসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। উদ্বোধন শেষে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মান, রোগী ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পাশাপাশি উপজেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ এবং জনবান্ধব সেবা প্রদানের ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এর আগে উপজেলা স্বাস্থ্যকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত শীতকালীন পিঠা উৎসব পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন। উৎসব পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
হাসপাতালটির সরকারি অনুমোদন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুমোদনের জটিলতার কারণে কিছু কার্যক্রম বিলম্বিত হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই হাসপাতালটির সরকারি অনুমোদন পাওয়া যাবে। অনুমোদন মিললে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু করা সম্ভব হবে।
সাময়িকভাবে প্রাথমিক সেবা চালুর সম্ভাবনা সম্পর্কে তিনি জানান, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে অস্থায়ীভাবে কীভাবে সেবা চালু করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
প্রবীণ কর্নার চালু হওয়ায় ওসমানীনগর উপজেলার ষাটোর্ধ্ব জনগোষ্ঠী আরও সহজে ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!