বড়লেখায় টিকা গ্রহণে উপচেপড়া ভিড়, টিকা নিলেন ৭৮০০ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

বড়লেখায় টিকা গ্রহণে উপচেপড়া ভিড়, টিকা নিলেন ৭৮০০ জন

  • শনিবার, ৭ আগস্ট, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় কোরনার টিকা গ্রহণে মানুষজন আগ্রহী হয়ে উঠেছেন। শনিবার গণটিকা কার্যক্রম শুরু হলে বিভিন্ন অস্থায়ী টিকা কেন্দ্রে ভ্যাকসিন গ্রহণেচ্ছুকদের উপচেপড়া ভিড় জমে। তবে অনেক কেন্দ্রে মানা হয়নি স্বাস্থ্যবিধি। টিকা কম থাকায় উপজেলার প্রতিটি কেন্দ্র থেকেই শত শত টিকা গ্রহণেচ্ছুক ফিরে গেছেন। গণটিকা কার্যক্রমের প্রথম দিনে উপজেলার ১১টি অস্থায়ী কেন্দ্রে করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৮০০ জন।

Manual6 Ad Code

সকাল ৯টায় কাঁঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম টিকা গ্রহণকারীকে ফুলেল শুভেচ্ছা জানান ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন।

Manual7 Ad Code

জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে ও পৌরসভায় ৭ হাজার ৮০০ জনকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এরপরিপ্রেক্ষিতে শনিবার প্রত্যেক ইউনিয়নের অস্থায়ী টিকা কেন্দ্রে তিনটি বুথে ৬০০ জন করে দশ ইউনিয়নে মোট ৬ হাজার জনকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়। প্রতি বুথে দেওয়া হয় ২০০ জনকে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি বুথের প্রত্যেক বুথে ২০০ জন করে ১ হজার ৮০০ জনকে টিকা দেওয়া হয়েছে। গণটিকা কার্যক্রমে ৭৬ জন ভ্যাক্সিনেটর নিয়োজিত ছিলেন। এছাড়া স্বেচ্ছাসেবীর পাশাপাশি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশও টিকাদান কার্যক্রমে সহযোগিতা করেছে।

Manual5 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস বলেন, ‘গণটিকার বিষয়ে ইতিমধ্যে সকল ইউনিয়ন ও পৌরসভায় মাইকিং করা হয়। স্বাস্থ্য সহকারী এবং জনপ্রতিনিধিরা মানুষকে উদ্বুদ্ধ করায় টিকাগ্রহণে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। দুপুরের মধ্যেই পূর্বনির্ধারিত ৭৮০০ জনকে টিকা প্রদান সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!