কুলাউড়া যুবলীগের আজীবন সভাপতি খসরুজ্জামানের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কুলাউড়া যুবলীগের আজীবন সভাপতি খসরুজ্জামানের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

  • সোমবার, ৯ আগস্ট, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলা যুবলীগের আজীবন সভাপতি ও জামান ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী প্রয়াত মোঃ খসরুজ্জামান এর ২০তম মৃত্যু বার্ষিকী ৮আগস্ট রবিবার দলীয় ও পারিবারিক ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। ২০০১সালের এ দিনে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।

প্রয়াত খসরুজ্জামান পচাত্তর পরবর্তি সময়ে দলের যখন দুঃসময় চলছিলো তখন ১৯৮৬সালে উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বভার গ্রহন করেন। তিনি কুলাউড়া শহরে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচি পালন করে থাকতেন। একজন ত্যাগী ও আদর্শবান নেতা হিসেবে যিনি জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছেন। তৎকালীন কুলাউড়া থানা শাখার (জুড়ী ও কুলাউড়া) ১৭টি ইউনিয়নে সম্মেলোন করে কমিটি গঠন করার মাধ্যমে দলকে সু-সংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিবেদিত ভাবে কাজ করে গেছেন। সে সময়ে কুলাউড়া স্টেশন রোডের জহুরা মার্কেট (বর্তমান ইষ্টার্ন শপিং সেন্টার) তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান জামান ট্রাভেলস্কে কেন্দ্র করে যুবলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মকান্ড পরিচালিত হতো।

Manual3 Ad Code

তিনি ২০০১সালের ৮আগস্ট মৃত্যুর দিন পর্যন্ত দুই মেয়াদে একাধারে ১৫বছর বাংলাদেশ আওয়ামী যুবলীগের আমৃত্যু সভাপতির দায়িত্ব পালন করেন।

Manual7 Ad Code

কুলাউড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও প্রয়াত খসরুজ্জামান এর পুত্র সাংবাদিক মোঃ তারেক হাসান জানান, ২০তম মৃত্যু বার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ, দোয়া, কবর জিয়ারত এবং এতিমখানায় খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। এছাড়াও উপজেলা যুবলীগের পক্ষ থেকে দক্ষিণ বাজার জামে মসজিদে বাদ মাগরিব উপজেলা যুবলীগের প্রয়াত সভাপতি মোঃ খসরুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক মরহুম অধ্যক্ষ আব্দুর রউফ স্মরনে মিলাদ, দোয়া ও শিরণী বিতরন করা হয়। এতে দলীয় সর্বস্থরের নেতা কর্মীসহ মুসল্লিরা অংশগ্রহন করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews