রাজনগরে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

রাজনগরে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন

  • রবিবার, ১৫ আগস্ট, ২০২১

Manual3 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শহিদদের স্মরণে নানা কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ৪৬ তম জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা আওয়ামী লীগ ও অংগসংগঠন, রাজনগর প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচীর মাধ্যমে শহিদদের স্মরণ করে।

রবিবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, রাজনগর থানা, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, রাজনগর প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে সকাল ১১ টায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ইফ্ফাত আরা ইসলাম, ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, টিপু খান, যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, শ্রমিক লীগের সদস্য সচিব মো. নান্নু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ আব্দুল্লাহ আল সাম্মু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান প্রমুখ।

Manual5 Ad Code

রাজনগর প্রেসক্লাব ::

Manual3 Ad Code

এদিকে রাজনগর প্রেসক্লাবের আয়োজনে ১৫ই আগস্টের শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তাদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সহ সভাপতি আব্দুল আজিজ, শংকর দুলাল দেব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, সদস্য কেএম সাইদুল ইসলাম, মোজাহিদুল ইসলাম, আলিম আল মুনিম, কামরান আহমদ প্রমুখ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!