রাজনগরে ইয়াবাসহ আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রাজনগরে ইয়াবাসহ আটক ১

  • মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

Manual2 Ad Code
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার দক্ষিণ দাসপাড়া থেকে ৪৭ পিস ইয়াবাসহ মো: হাফিজুর রহমান (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার রাত সাড়ে ১০ টায় তাকে আটক করা হয়। হাফিজুর রহমান জেলার রাজনগর উপজেলার পন্ডিতনগর গ্রামের ওসমান গণির ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজনগর উপজেলার কর্নিগ্রাম থেকে টেংরা বাজারগামী সড়কের দক্ষিণ দাসপাড়া এলাকার ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ৪৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews