বড়লেখায় জামায়াতে ইসলামীর ফ্রি অক্সিজেন সেবা চালু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় জামায়াতে ইসলামীর ফ্রি অক্সিজেন সেবা চালু

  • বুধবার, ২৫ আগস্ট, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় করোনাকালে অনেকটা নীরবে কার্যক্রম চালাচ্ছে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় সংগঠনটি এবার করোনাক্রান্ত রোগীদের সেবায় ‘ফ্রি অক্সিজেন সার্ভিস’ চালু করেছে।

বুধবার থেকে ২১ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার কোথাও করোনা আক্রান্ত কারও শ্বাসকষ্ট দেখা দিলে তাদের ফোন করলেই পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার। এক্ষেত্রে অবশ্য নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১০ হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণের পাশপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে সংগঠনটি। এ উপলক্ষে বুধবার বিকেলে পৌরশহরের একটি অস্থায়ী কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়।

Manual8 Ad Code

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়ছল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি দেলোয়ার হোসেন জয়নুল ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বায়তুলমাল সমপাদক হেলাল উদ্দিন, কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা মুজাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কোভিড-১৯ টিমের উপজেলা আহবায়ক মুহাম্মদ কামাল উদ্দিন, কাতার প্রবাসী মাওলানা লিয়াকত হোসেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!