বড়লেখায় অবসরপ্রাপ্ত ৯ জন মাধ্যমিক শিক্ষককে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় অবসরপ্রাপ্ত ৯ জন মাধ্যমিক শিক্ষককে সংবর্ধনা

  • শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

অসুস্থ ২ শিক্ষকের চিকিৎসায় আর্থিক অনুদান

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখায় অবসরপ্রাপ্ত ও বদলিজনিত ৬ জন মাধ্যমিক শিক্ষককে বিদায় সংবর্ধনা এবং ৩ জনকে মরনোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এই সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে। একই অনুষ্ঠানে ২ জন অসুস্থ শিক্ষকের চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান করা হয়। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

Manual4 Ad Code

সংবর্ধিত শিক্ষকবৃন্দ হলেন- সুধাময় ভট্টাচার্য, অধির চন্দ্র দেবনাথ, মাওলানা বদরুল হক, মো. আকবর আলী, রিদওয়ানুল ইসলাম, আব্দুল মন্নান, বদিউজ্জামান (মরনোত্তর), মোফাজ্জল হোসেন (মরনোত্তর) ও সুদীপ রঞ্জন মরনোত্তর)।

মাধ্যমকি শিক্ষক সমিতির সভাপতি ও কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম মুক্তা। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত সংবর্ধিত শিক্ষক সুধাময় ভট্টাচার্য্য, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, সিনিয়র শিক্ষক বিশ্বতোষ চক্রবর্তী, গিয়াস উদ্দিন, রিয়াজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি মাজহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুণীল চন্দ্র দেবনাথ, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মুহিবুর রহমান, সহকারী শিক্ষক অজিত চন্দ্র দাস, প্রধান শিক্ষিকা মাকসুদা বেগম প্রমুখ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!