রাজনগরে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে জিয়া মঞ্চের অনুদান প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে জিয়া মঞ্চের অনুদান প্রদান

  • বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

Manual6 Ad Code

রাজনগর প্রতিনিধি::

Manual5 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে কোভিড-১৯ ও কঠোর লকডাউনের সময় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রাজনগর ‘জাতীয়তাবাদী জিয়া মঞ্চ হোয়াটসঅ্যাপ গ্রুপে’র উদ্যোগে এ অনুদান প্রদান করা হয়। এ উপলক্ষে উপজেলা যুবদলের আহবায়ক মতিউর রহমান খান জুসেফের বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘জাতীয়তাবাদী জিয়া মঞ্চ হোয়াটসঅ্যাপ গ্রুপে’র বাংলাদেশ প্রতিনিধি ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক লুৎফুর রহমান খান ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন নেতা আবুল খয়ের মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীল আলম, সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান খান সাজ্জাদ, যুবদলের আহ্বায়ক মতিউর রহমান খান জোসেফ, ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আলম খান রুহেল, উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ রাজা, উপজেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক সুলতান আহমদ সুনু প্রমুখ।

Manual1 Ad Code

রাজনগরে কোভিড-১৯ ও কঠোর লকডাউনের সময় ক্ষতিগ্রস্থ অসহায় ২শ ৫০জনের মাঝে ৩ লাখ ৭৫ হাজার টাকা অনুদান হিসেবে নগদ প্রদান করা হয়। বিষয়টির তত্ত্বাবধান করেন ‘জাতীয়তাবাদী জিয়া মঞ্চ হোয়াটসঅ্যাপ গ্রুপে’র উপদেষ্টা কানাডা প্রবাসী জালালুর রহমান খান, ইংল্যান্ডের পোর্টসমাউথ বিএনপির সম্পাদক জাকির হোসেন, গ্রুপের প্রধান এডমিন সরোয়ার হাজান, সুজা খান, সৈয়দ সুহেল, জেবু খান, সিপার আহমদ প্রমুখ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!