বড়লেখায় ভারতীয় অবৈধ বিড়ি উদ্ধার : আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

বড়লেখায় ভারতীয় অবৈধ বিড়ি উদ্ধার : আটক ১

  • সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual7 Ad Code

বড়লেখা থানা পুলিশ সোমবার সকালে উপজেলার চান্দগ্রাম বাজার এলাকায় গোডাউনে মজুতকালে বিপুল পরিমান অবৈধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করেছে। এসময় বিড়ি বহনকারী একটি প্রাইভেট কার, একটি পিকআপ ভ্যান ও নগদ ৪ লক্ষাধিক টাকা জব্দ এবং ভারতীয় অবৈধ বিড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (৩২) পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার তালিমপুর গ্রামের বদর উদ্দিন বদইর ছেলে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। বিকেলে গ্রেফতার বিড়ি ব্যবসায়ীকে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

Manual1 Ad Code

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নিদের্শনায় বড়লেখা থানার ওসি (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে এসআই আবু সাঈদ, এসআই আতাউর রহমান ও এসআই হজরত আলীসহ একদল পুলিশ উপজেলার চান্দগ্রাম বাজার এলাকার মসজিদ রোডের আব্দুল বাছিতের বাড়ির নিচতলায় অভিযান চালায়। আগে থেকেই পাচারকারীরা একটি প্রাইভেট কার ও পিকআপ ভ্যান থেকে ভারতীয় অবৈধ নাসির উদ্দিন বিড়ি গোডাউনে আনলোড করছিল। এসময় পুলিশ বিড়িবাহী প্রাইভেট কার ও পিকআপ ভ্যান, ৪ লাখ ২০ হাজার অবৈধ বিড়ি ও নগদ ৪ লাখ ৫ হাজার ৫ টাকা জব্ধ এবং বিড়ি পাচারকারী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।

বড়লেখা থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ জানান, অবৈধ ভারতীয় বিড়ি, বিড়িবাহী ২টি গাড়ি ও নগদ টাকা জব্দের ঘটনায় গ্রেফতার জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ ও আরো দুইজনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা হয়। গ্রেফতার আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!