বড়লেখায় স্কুলছাত্রীর রহস্যময় মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় স্কুলছাত্রীর রহস্যময় মৃত্যু

  • বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

বড়লেখায় বসতঘরের পেছনে রশিতে গলায় ফাঁস দিয়ে কাঁঠাল গাছে ঝুলে এক স্কুলছাত্রী কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ওই কিশোরীর নাম হাফিজা বেগম (১৬)। সে স্থানীয় টেকাহালি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও উপজেলার মহদিকোনা গ্রামের কলাই মিয়ার মেয়ে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। তবে কি কারণে ছাত্রীটি আত্মহত্যা করেছে স্বজনরা তা নিশ্চিত করতে পারেননি।

এদিকে গাছে ঝুলন্ত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে স্বজনরা কাছাকাছি স্বত্তেও বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে দূরবর্তী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায় স্কুলছাত্রীর এ মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

থানা পুলিশ, হাসপাতাল ও নিহত কিশোরীর স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হাফিজা বেগমের মা লিপি বেগম হঠাৎ দেখতে পান তার মেয়ে বসতঘরের পেছনের কাঁঠালগাছে রশিতে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। তার চিৎকারে স্বজনরা এগিয়ে আসেন। মামা রাজু মিয়াসহ স্বজনরা মুমূর্ষু অবস্থায় হাফিজা বেগমকে দ্রুত উদ্ধার করে পাশ্ববর্তী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বুধবার সন্ধ্যায় জানান, খবর পেয়ে পুলিশ কিশোরীর লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্ত শেষে নিহতের লাশ বড়লেখা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। মৃত কিশোরীর বাড়ি বড়লেখায় হওয়ায় এব্যাপারে বড়লেখা থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!