কমলগঞ্জে করোনায় আটকে পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কমলগঞ্জে করোনায় আটকে পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের সংবাদ সম্মেলন

  • শনিবার, ১১ জুলাই, ২০২০

Manual5 Ad Code

প্রবাসের কর্মস্থলে ফিরে যেতে সরকারের সহায়তা দাবী

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের আটকে পড়া মধ্যপ্রাচ্যের প্রবাসীরা প্রবাসের কর্মস্থলে ফিরে যেতে সরকারের সহায়তা দাবী করেছেন। প্রবাসীদের মধ্যে কারো ভিসার মেয়াদ, কারো টিকেটের মেয়াদ, কারো একামার মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ায় তারা ভোগান্তি ও ঋণগ্রস্থ হওয়ার চরম দুর্ভোগে পড়েছেন।

শনিবার ১১ জুলাই দুপুর ২টায় উপজেলার পতনঊষার ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে দুবাই প্রবাসী আহমদ আলী বলেন, পরিবার-পরিজন ও সংসারের হাল ধরতে বিভিন্ন সময়ে তারা কাতার, আরব-আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত, সোদিআরব, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে গমন করেন। দীর্ঘদিন ধরে উল্লেখিত দেশ সমুহে কাজ করে উপার্জিত আয়ের একটি বড় অংশ দেশে পাঠিয়ে পরিবার ও সংসারের ভরনপোষন চালিয়ে যাচ্ছেন। তাদের শ্রমঘামে উপার্জিত আয় থেকে প্রেরিত রেমিটেন্সে সরকারের কোষাগারে রাজস্ব আয়েরও অংশীদার হিসাবে অবদান রেখে আসছেন। তবে ছুটিতে এসে করোনা মহামারীর কারণে কমলগঞ্জ উপজেলার প্রায় সহ¯্রাধিক প্রবাসীরা বর্তমানে নানা জটিলতায় প্রবাসের কর্মস্থল দেশ সমুহে ফিরে যেতে পারছেন না। কারো ভিসার মেয়াদ উত্তীর্ণ, কারো টিকেটের মেয়াদ উত্তীর্ণ, কারো একামার মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ছে। এই সময় পর্যন্ত আমরা ব্যাপক ঋণগ্রস্থ হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছি। সম্মানের সাথে প্রবাসের দেশ সমুহে চাকুরী করে আসলেও দেশে এসে আটকা পড়ায় তাদের কফিলরা প্রবাসে ফিরে যাওয়ার জন্য বারবার যোগাযোগ করছেন। বিভিন্ন ট্রেভেলস এজেন্সির সাথে যোগাযোগ করলেও তারা সঠিক কোন তথ্যাদি পাচ্ছেন না। ফিরত টিকেট থাকার পরও এসব প্রতিষ্ঠান প্রচুর টাকা দাবি করছে বলে অভিযোগ করেন।

প্রবাসীরা জানান, একদিকে অর্থাভাব ও এনজিওসহ বিভিন্ন ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ছেন। এনজিও ঋণ ও ব্যক্তিগত ঋণ ছাড়াও কর্মক্ষেত্রে চাকুরিচ্যুত এসব নানা দুশ্চিন্তায় আতঙ্কিতভাবে সন্তানাদি ও পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। দেশে থাকাকালীন সময়ে প্রবাসী পরিবার সমুহকে প্রণোদনা ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানের দাবি জানান। এসব বিষয়ে গত ৬ জুলাই কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছেও তারা লিখিত অভিযোগ করেন।

সমাজকর্মী তোয়াবুর রহমানের সঞ্চালনায় প্রায় অর্ধশতাধিক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন দুবাই প্রবাসী আহমদ আলী, কুয়েত প্রবাসী অমর মাহমুদ আনসারী, দুবাই প্রবাসী আব্দুল হান্নান, কবি জয়নাল আবেদীন, আনোয়ার খাঁন, ওমান প্রবাসী সোহেল আহমদ, কাতার প্রবাসী মতিউর রহমান, মালেশিয়া প্রবাসী মুকুল মিয়া প্রমুখ।

প্রবাসী সোহেল আহমদ বলেন, আমরা পরিবারের আট, দশ জন সদস্যের হাল ধরলেও আমাদের সমস্যা নিয়ে কাউকে বলতেও পারছি না, আবার সইতেও পারছি না। আমরা প্রবাসী শ্রমিকদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীও সদয় আন্তরিক রয়েছেন। দেশে আটকাপড়া প্রবাসী শ্রমিক হিসেবে মানবিক দিক বিবেচনা করে দেশে থাকাকালীন সময়ে প্রণোদনা ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান এবং সরকারি উদ্যোগে প্রবাসে ফেরত যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান চেয়ে সরকারের নিকট জোর দাবি জানান।

Manual5 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, সরকার প্রবাসীদের প্রতি সবসময় আন্তরিক রয়েছেন। তাদের লিখিত আবেদন যথাসময়ে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!