কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় মুন্সিবাজার এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিস্কার করে দৃষ্টান্ত স্থাপন করেন।

Manual1 Ad Code

জানা যায়, উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে মুন্সিবাজার ইউনিয়ন আনসার ভিডিপি সদস্য মো. আশরাফুল আলমের উদ্যোগে ইউনিয়নের ভিডিপি সদস্যদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এসময়ে তারা বাজারের যত্রতত্র ময়লা, আবর্জনা ও ঝোপঝাড় পরিস্কার করেন। পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবং পরিবেশকে সুন্দর রাখতে এ উদ্যোগ গ্রহণ করেন। পরিস্কার পরিচ্ছন্নতায় তাদের স্বত:স্ফূর্ত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ দেখে স্থানীয়রা স্বাগত জানান এবং প্রশংসা করেন।

Manual2 Ad Code

নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্য মো. আশরাফুল আলম বলেন, আমাদের জেলা কমান্ড্যান্ট স্যার ও উপজেলা ইউএভিডিও স্যারের নির্দেশনায় মুন্সিবাজার ইউনিয়নের ভিডিপি সদস্যসহ ৭ জন আজকের এই পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেই। আমাদের ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এধরনের সামাজিক কর্মকা- অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews