র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষাক্ত মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার কমলগঞ্জে ১০ দিনব্যাপী  মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত কুলাউড়ার বরমচালে অজ্ঞাত প্রাণীর আক্রমনে ১৫ জন  আহত বড়লেখায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে ভুক্তভোগি পরিবারের সংবাদ সম্মেলন মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প ও সচেতনতামূলক সভা  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি

র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual4 Ad Code

র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-পাত্রখোলা রাস্তার পেচারপুল ব্রীজের পাশে ব্যাপক তল্লাশি করে ঝোপের ভেতর থেকে একটি প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান উদ্ধার করেছে।

 বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়। ব পেচারপুল ব্রীজের দক্ষিণ দিকে রাস্তার পূর্ব পাশে থাকা তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত আলামতের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Manual2 Ad Code

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!